স'ন্ত্রা'সী সংগঠন 'নবী হোসেন গ্রুপের' মাস্টারমাইন্ড নবী ও তার ভাই বুলু গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় কর্মরত ১৪এপিবিএনের অভিযানে মায়ানমারের সন্ত্রাসী সংগঠন ও রোহিঙ্গা ক্যাম্পে অরাজকতা সৃষ্টিকারী বহুল আলোচিত নবী হোসেন গ্রুপের মাস্টারমাইন্ড প্রধান নবী হোসেন ও তার সহযোগীভাইকে ২টি বিদেশী পিস্তল ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার ৩১ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৮ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ তাকে হাতে নাতে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অতিরিক্ত ডিইআজি মোঃ ইকবাল। জানা যায়, নবী হোসেন গ্রুপের মাস্টারমাইন্ড প্রধান নবী হোসেন ও তার সহযোগী ভাই সৈয়দ হোসেন বুলু তারা দুজনই ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ৪১নং ব্লকের বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে।
এপিবিএন সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত নবী হোসেন মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান। তারা মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা নামক মাদকদ্রব্য চোরাইচালানের গডফাদার হিসেবে পরিচিত। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তাদের নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিজিবি।
নবী হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলাও রয়েছে। যার মামলা নং-১২, তারিখ-০৫/১১/২০১৯ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামী এবং উখিয়া থানার মামলা নং-১৩, তারিখ-০৫/১১/২০১৯, ধারা-19(A)/19(f) 1878 এর এজাহার নামীয় আসামী।
T.A.S / T.A.S
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের