ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সবজির ভ্যানে করে আনা ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ১:৫২

গাজীপুরে সবজির পিকআপ ভ্যানে পাচারকালে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ এর পক্ষে সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান বিষয় টা নিশ্চিত করে জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয় ০১ সেপ্টেম্বর (২০২৪ইং) রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল  ইন্ট উইং এর সহায়তায় জানতে পারে ঠাকুরগাঁও জেলা থেকে ০১টি নীল রংয়ের নাম্বার বিহীন পিকআপে করে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকায় টঙ্গাইল টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে   মাদক ব্যবসায়ী পিকআপ চালক আসামী ১. মোঃ রাসেল ব্যাপারী(৩৭)  ও  ২. মোঃ সোহরাব হোসেন(৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে  ৬৫১ বোতল ফেন্সিডিল, ০১ টি নীল রংয়ের নাম্বার বিহীন পিকআপ, ০২টি মোবাইল ফোন, নগদ ১৫০০/- টাকা এবং পিকআপে থাকা ১৯ বস্তায় ৭৬০ কেজি বেগুন (পচনশীল পণ্য) সহ উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে চোরাই পথে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসছে বলে স্বীকার করে।     উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল