ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় খেলার মাঠ সংষ্কারের দাবিতে মানববন্ধন


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ৪:৪
শরণখোলায় রবিবার সকালে উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় খেলার মাঠ সংষ্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় ক্রীড়ানুরাগীদের আয়োজনে শরণখোলা প্রেসক্লাব সংলগ্ন মাঠে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোঃ আলিম আল রাজী (মুক্তি), শিক্ষক মুহাম্মাদ ইলিয়াস হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামিম শিকদার, সাবেক ফুটবলার আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা সদর রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের একটি মাত্র খেলার  মাঠ। যে মাঠের দক্ষিণ পাশের গোলপোস্ট ঘিরে কচুরিপানায় ডুবে রয়েছে।বৃষ্টি হলে মাঠ পানিতে ডুবে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। তাছাড়া পশ্চিম পাশে ক্রিড়া সংস্থার ভবনটি পানিতে ডুবোডুবো। অনেকে মাঠে ব্যক্তিগত মালামাল রেখে মাঠের পরিবেশ নষ্টসহ খেলার অনুপযোগী করছেন । তাই দ্রুত মাঠ সংষ্কার করে খেলার উপযোগী করার দাবি  জানান বক্তারা। ##
ছবির ক্যাপশনঃ
শরণখোলাঃ খেলার মাঠ সংস্কারের দাবীতে রবিবার সকালে শরণখোলায় মানববন্ধন করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩