পূর্বধলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির আয়োজনে পূর্বধলা হেলিপ্যাড মাঠে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাঈদ আল মামুন শহিদ ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক, ১৬১ নেত্রকোনা-৫ ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দীন আহমেদ নওয়াব, মোহাম্মদ আবুল হাসনাত বেপারি, সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, পূর্বধলা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, পূর্বধলা উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেম, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া ও তোবারক বিতরণ করা হয়।
T.A.S / T.A.S
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে