কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc) গত ৩০ আগস্ট ২০২৪ তারিখে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ৩১ আগস্ট ২০২৪ তারিখে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান চলমান প্রকল্পসমূহ যেমন টার্মিনাল বিল্ডিং, সমুদ্রগর্ভে রানওয়ে এক্সটেনশন প্রজেক্ট, সম্প্রসারিত এয়ারক্রাফ্ট পার্কিং এপ্রোনসহ অন্যান্য প্রকল্পসমূহ পরিদর্শন করেন। তিনি বলেন, টার্মিনাল বিল্ডিং এর কাজ ইতোমধ্যে ৯৩ শতাংশ শেষ হয়েছে এবং বাকী কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণের কাজ ৮৩ শতাংশ শেষ হয়েছে উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান বলেন বর্তমানে ৯ হাজার ফিট রানওয়ে প্রস্তুত আছে। আরও ১ হাজার ৭০০ ফিট রানওয়ে করা হয়েছে। সর্বমোট ১০ হাজার ৭০০ ফিট রানওয়ে হয়েছে। এছাড়া এই রানওয়েকে আন্তর্জাতিকভাবে ঘোষণা দিতে যে সকল জটিলতা এখনো বিদ্যমান, দ্রুততম সময়ের মধ্যে সে সকল জটিলতা কাটিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবো বলে আশাবাদ ব্যক্ত করেন বেবিচক চেয়ারম্যান।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া চলমান প্রকল্পসমূহ যেমন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এক্সপানশন ফেজ-১, ফেরিফেরাল সিকিউরিটি বাউন্ডারি ওয়াল, PALS রোড এরিয়াসহ বিমানবন্দরের অন্যান্য স্থানসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি উন্নতমানের যাত্রীসেবা প্রদান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে বেবিচক চেয়ারম্যান উক্ত বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়
রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর
প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী
গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫০
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১
তেঁতুলিয়ায় এমপি নওশাদ জমিরের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ