ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফের অবস্থান কর্মসূচিতে বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগ


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৩:৫২

বিভাগ অনুমোদনের দাবিতে আবারো অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ। আজ বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান নেন বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী। 

অবস্থানরত ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ বলেন, চার বছর যাবৎ আমাদের বিভাগটি অনুমোদনহীনভাবে চলছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সাবেক উপাচার্যের পদত্যাগের পর থেকে আমরা অনুমোদনের দাবিতে আন্দোলন শুরু করি। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইউজিসি থেকে বারবার অনুমোদনের আশ্বাস প্রদান করা হলেও আজও তা কর্যকর করা হয়নি। এমনকি ইউজিসি কর্তৃক ইতিহাস বিভাগকে অনুমোদন প্রসঙ্গে একটি কমিটিও গঠন করা হলেও ওই কমিটি এখন পর্যন্ত কিছুই করেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এমন কার্যক্রমে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আগামী ১৭ সেপ্টেম্বরের ভেতরে অনুমোদন প্রদান না করলে আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

অবস্থানরত ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক বলেন, একটি বিভাগ প্রায় দুই বছর আন্দোলন করে যাচ্ছে। দুই বছর সময় কি একটি বিভাগ অনুমোদনের জন্য যথেষ্ট সময় নয়? যেখানে অনলাইন কার্যক্রম চালিয়েও নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রদান করা হচ্ছে। আমরা দিন দিন অনেক বেশিই হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের কালো অধ্যায়ে আত্মহত্যা ঘটনার ইতিহাস রয়েছে। তাই চাই না ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদন না হলে বিশ্ববিদ্যালয় নতুন এক ইতিহাস পরিবার দেখবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম. মাহবুব বলেন, অনুমোদনের জন্য আমরা আবেদন পাঠিয়েছি, তবে প্রত্যুত্তর পাইনি। আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা করেছি।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) থেকে অনুমোদন না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তি করেন। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

এমএসএম / জামান

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত