কাশিমপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: থানায় মামলা দায়ে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় মোঃ রোবায়েত হোসেন রাতুল নামে এক ব্যক্তি সাংবাদিক মোসাঃ কাকলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কাশিমপুর থানাধীন দক্ষিণ বাগবেড় এলাকার আন্দার মানিক এলাকায় রাতুলের পৈতৃক সম্পত্তিতে একটি ফ্যাক্টরীর শেড নির্মাণের সময় কাকলী তার কাছে টাকা দাবি করেন এবং না দিলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন।
মোঃ রোবায়েত হোসেন রাতুল (২৪), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোসাঃ রেনু আক্তার, কাশিমপুর থানার ০১নং ওয়ার্ডের মাধবপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি জানান, গত ৩০ আগস্ট দুপুর অনুমান ১২টার দিকে তিনি তার পৈতৃক জমিতে ফ্যাক্টরীর শেড তৈরির কাজ করাচ্ছিলেন। এমন সময় মোসাঃ কাকলী, যিনি একজন সাংবাদিক হিসেবে পরিচিত, একটি অটোতে এসে সেখানে উপস্থিত হন এবং শেডের সামনে দাঁড়িয়ে ভিডিও করা শুরু করেন।
রাতুলের অভিযোগ অনুযায়ী, কাকলী তাকে বলেন যে, তিনি খাস জমি দখল করে শেড তৈরি করছেন এবং যদি তিনি কাকলীকে টাকা দেন, তবে তাকে কাজ করতে দেওয়া হবে। রাতুল যখন এই প্রস্তাবে রাজি না হন, তখন কাকলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন। রাতুল আরও বলেন, কাকলী তার সাংবাদিকতার প্রভাব খাটিয়ে এভাবে অর্থ আদায়ের কৌশল করছেন।
ঘটনার পর রাতুল তার পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিষয়টি আলোচনা করেন এবং পরে কাশিমপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন। তিনি থানার কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এ প্রসঙ্গে কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। এদিকে স্থানীয়রা চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied