ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২৪ রাত ১১:৫৫

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর দক্ষিণ নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব ও শ্রমিকদল নেতা এস এম মোশাররফ হোসেন মিলন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনর কর্মচারী সংসদ (রেজি নং ১৫৮) এর পরপর দুইবার নির্বাচিত সাবেক সভাপতি মিয়া শাহাবুদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি পরিবহন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, এস্কেভেনজার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের নেতা আব্দুল লতিফ, পরিবহন কর্মচারী ইউনিয়ন নেতা মোঃ শাহ আলম, মোঃ সালাউদ্দিন, মোঃ জাহিদ, মোঃ আলী আহম্মদ, মোঃ তমিজ উদ্দিন, মোঃ সালাউদ্দিন ভুট্টো,সহ অন্যান্য কর্মচারী নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন অন্যায় ভাবে ৬৪(২) ধারায় বঞ্চিত এবং বিগত সরকারের আমলে যাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। যে সকল সিটি ও পৌরসভায় পেনশন পাচ্ছেন না সময়ের মধ্যে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয় সভা থেকে। ছাত্রদের এ ত্যাগকে সর্ব্বোচ্চ সম্মান প্রদর্শনের আহবান জানিয়ে এর যথাযত মূল্যায়নেরও দাবি তোলা হয়। ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততার সাথে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় এ সরকারকে সাধুবাদ জানানো হয়।

বক্তারা বলেন, অচিরেই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে সরকার গঠন করা হবে। আওয়ামীলীগের মতো অন্যায় এবং ভুল পথে তারেক রহমান দেশ চালাবেন না। দেশে জনগণের শাসন কায়েম হবে। জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল