ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে ঘোষণা দিয়ে যুবককে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৫:৫০

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুর জেরে বিল্লাল গাজী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিল্লাল গাজী আকাশ নীলা ওয়েস্টার্ন হাউজিং এর কর্মচারী ছিলেন। তিনি চাদঁপুর জেলার গুলিশা গ্রামের মৃত রহিম গাজীর ছেলে। 

রবিবার ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ৪ নাম্বার রোডে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা আহত বিল্লালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে বিল্লালের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে রয়েছে। 

ঘটনা সূত্রে জানা যায় ঢাকা উদ্যান সংলগ্ন নদীর ও পাড়ে আকাশ নীলা ওয়েস্টার্ন হাউজিং এর স্টাফ ছিলেন বিল্লাল। এবিষয়ে হাউজিং কর্তৃপক্ষ থেকে বলা হয়, গ্রামবাংলা হাউজিং এর স্টাফ মহিউদ্দিন রবিবার বিকালে বিল্লাল’কে, হুমকি দিয়ে বলে, 'আজকেরই তোর শেষ ডিউটি। এর পরই ওইদিন রাতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

কিন্তু তাকে যে হত্যা করা হবে বিষয়টি তখন বুঝতে পারেনি বিল্লাল। রবিবার আকাশ নীলা ওয়েস্টার্ন হাউজিং থেকে ডিউটি শেষ করে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রাত ১০ টা পর্যন্ত ঘুরাঘুরি করে বিল্লাল। রাত এগারোটার সময় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে নবোদয় হাউজিং ৪ নাম্বার রোডে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। 

নিহতের পরিবারের সদস্যরা বলেন, এই হত্যায় অংশ নেয় ৯ জন। এরা হচ্ছে, আনোয়ার ওরফে শুটার আনোয়ার:(কব্জীকাটা গ্রুপের প্রধান), রাফাত, বিল্লাল ওরফে ভাগিনা বিল্লাল, তুষার, ইউনুস, সাকিল, হাসান, বিপ্লব, মাসুম ওরফে ময়মনসিংগা মাসুম এরা সবাই মোহাম্মদপুরের ত্রাস হিসেবে পরিচিত কব্জীকাটা গ্রুপের সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, এরা সবাই দিনের বেলায় সাধারণ মানুষের সাথে মিশে থাকে। রাতের বেলায় হয়ে ওঠে ভয়ংকর সন্ত্রাসী। এবং এরা বিভিন্ন হাউজিং কোম্পানিগুলোর ভাড়াটে খুনি হিসেবে কাজ করে।

এবিষয়ে আকাশ নীলা ওয়েস্টার্ন হাউজিং এর চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, গত ২০১৭ সালে রাজু ও ২০২০ সালে রিয়াদ নামের স্টাফদের খুন করা হয়। আজ আবার বিল্লালকে প্রাণ দিতে হয়েছে। এর আগে এক স্টাফ’কে তুলে নিয়ে আটকিয়ে রাখা হয়েছিল বেশকিছু দিন। আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। তিনি আরো বলেন, ২০০১ সালে জমি ক্রয় করে ২০১০ সালে হাউজিং প্রতিষ্ঠা করেছি।  কিন্তু হটাৎ করে গ্রামবাংলার নামে একটি কোম্পানি আমার হাউজিং এ সাইনবোর্ড লাগিয়ে দখল নিয়ে নেয়। আওয়ামী লীগের আমলে আমি আমার নিজের করা হাউজিংয়ে ঢুকতে পারতাম না। এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তাই এর সমাধান হবে কিন্তু এর মধ্যে আমার একটি স্টাফকে খুন করা হলো। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

এবিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, বিষয়টি নিশ্চিত হয়েছি। সুরতহাল প্রতিবেদন হাতে পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

জামিল আহমেদ / জামিল আহমেদ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল