ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজনীতিতে না থেকেও মামলার আসামি হলেন বহিষ্কৃত নেতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৭:৪৪

যুবলীগের সাবেক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে মামলায় অভিযুক্ত এক সাবেক নেতা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সরকারের পতন হলে বিভিন্ন থানায় হত্যা-সহ বিভিন্ন মামলা হয়ে আসছে কিন্তু অনেকেই অপরাধ না করেও মামলার আসামি হচ্ছে বলে সূত্রে জানা যায়। অনেকেই দাবী করেন সরকার বিরোধী আন্দোলনে যোগ না দিয়েও মামলার আসামি হতে হচ্ছে তাদের। যথাযথ তদন্তের মধ্যেমে  মামলা হলে আপত্তি থাকবে না বলেও জানান মামলার আসামিরা।

মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মহব্বত নামে একজন যুবলীগের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয়েছে। যে বিষয় মামলা হয়েছে তিনি তখন মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিলেন না বলে দাবী করেন ওই নেতা এবং গত ৭  বছর ধরে আওয়ামী যুবলীগের কোনো কর্মকাণ্ডেও জড়িত ছিলেন না বলে দাবী জানান স্থানীয়রা। 

স্থানীয়রা বলেন, মহব্বত মানুষের উপকার ছাড়া কখনো কারো ক্ষতি করেনি। মোহাম্মদপুর বাবর রোড এলাকার একজন বাসিন্দা বলেন, মহব্বত কখনো কে আওয়ামী লীগ কিংবা কে বিএনপি গুরুত্ব দিতেন না। মানুষের উপকার করা দরকার তাই তিনি করে গেছেন। সে যে দলেরই হোক। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি তদন্ত করলেই দেখা যাবে তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না।

স্থানীয়রা আরো বলেন, যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক থাকা অবস্থায়ও তিনি আওয়ামী লীগের কয়েকটি বিষয় নিয়ে প্রতিবাদ করেন এর কারণেই মূলত এই নেতাকে ১৩ মার্চ ২০১৮ সালে আওয়ামী যুবলীগ থেকে বহিষ্কার করা হয়, এরপর আর তাকে আওয়ামী যুবলীগের রাজনীতিতে দেখা যায়নি বলেও অনেকে জানান। বিভিন্ন সূত্রে জানা যায় মহব্বত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের বাধা সৃষ্টি করতেন। এজন্যই আওয়ামী যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তাই তার বিরুদ্ধে মামলা হওয়ায় যুবলীগের সাবেক বহিষ্কৃত এই নেতা ক্ষোভ প্রকাশ করছে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল