ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৪:৪৩

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সপিকার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পৌর মহিলা দলের আহ্বায়ক সিতরাতুল মুনতাহা মিতু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশফিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরশ উল আজম বসুনিয়া, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজার রহমান রিফাত, আহ্বায়ক মেহেদী হাসান সনেট প্রমুখ। এছাড়াও পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সম্পাদকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, 'ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীদেরকে জনগণের মন জয় করতে হবে। যাতে সাধারণ মানুষ বিএনপিকে স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ দেয়। বিএনপিতে কোনো দুর্বৃত্তের স্থান হবে না। যারা দূর্বত্তায়ন করে মানুষের ক্ষতি করে তাদের ব্যাপারে আমাদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে কঠোরতম ব্যবস্থা নিতে। ‌ প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে দেওয়া হবে।'

T.A.S / T.A.S

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু