ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রেলের অমানবিক সিদ্ধান্তে হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ বিকাল ৫:৭

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ০নং ওয়ার্ডের নয়দুয়ার রেলক্রসিংয়ের  ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়ছে ছয় গ্রামের প্রায় ১২ হাজার মানুষ। সরজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পূর্বে নয়দুয়ার থেকে পাহাড় এরিয়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকার একমাত্র চলাচলের রাস্তাটি কিছুদিন পূর্ব থেকে রেললাইনের সংযোগ স্থানে দুই পাশে কিছু সংখ্যক খুঁটি দিয়ে বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

নয়দুয়ার রেলক্রসিংয়ের ওপর ইস্পাত দিয়ে যান চলাচলের পথ রুদ্র করে দো হয়। এই রাস্তায় পাহাড়ি অঞ্চলের পূর্ব মসজিদিয়া, ভূঞাপাড়া, মৌল্লাপাড়া, ত্রিপুরাপাড়া, উজাইল্লা ত্রিপুরা, নি-চিন্তাপুর গ্রামগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠী  ত্রিপুরা, চাকমাসহ প্রায় সাড়ে ৫ হাজার উপজাতির বসবাস রয়েছে। এ অঞ্চলের মানুষের আয়ের উৎস কৃষিকাজ।

এই রাস্তায় নাপিত্তাছড়া ঝর্ণা থাকায় প্রতিদিন যাতায়াত করে হাজারও পর্যটক। দূর-দূরান্ত থেকে পর্যটকরা গাড়ি নিয়ে ঝর্ণায় যেতে রেলওয়ে লেভেলক্রসিংয় আটকা পড়েন। যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সবজি চাষিরাও বিপাকে পড়েছেন বলে জানান স্থানীয়রা। প্রতিদিন তাদের দীর্ঘ পথ কাঁধে নিয়ে বিভিন্ন সবজি বাজারে আনতে অনেক খরচ পড়ে যায়। যেখানে আগে খুব কাছাকাছি গাড়ি দিয়ে পণ্য আনা-নেয়া করা যেত সে জায়গায় এখন আমাদের খরচ বেড়ে যাওয়ায় সবজি বিক্রি করে লাভের মুখ দেখছি না।

এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, রেলওয়ে ক্রসিং রাস্তাটি বন্ধ করে দেয়ায় আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ে গেছি। আগামী মাসে আমাদের গ্রামে দুটি মেয়ের বিবাহ হবে। কী করে বরযাত্রী যাবে, কিভাবে কন্যা বিদায় দেব বুঝতে পারছি না। রেলওয়ে কর্তৃপক্ষ ও ইউএনওর কাছে বিনীত আবেদন, আমাদের সমম্যাটি খুব দ্রুত সমাধান করে দিন।

১২নং খৈয়াছড়া ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বলেন, এ বিষয়ে আমি অবগত আছি। ইউএনওর সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাব।

এ ব্যাপারে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ বাধাগ্রস্ত করেছে বলে ১২নং খৈয়াছড়া ইউনিয়ন চেয়ারম্যান জিনিসটা আমাকে অবগত করেছেন। সরেজমিন তদন্ত করে জিনিসটা দেখব।

মিরসরাই উপজেলার চিনকি আস্তানা রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী রিতম চাকমা দৈনিক সকালের সময় প্রতিনিধিকে বলেন, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য উপরস্থ কর্মকর্তার নির্দেশে অবৈধ রেলক্রসিং বন্ধ করে দেয়ার হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কাজ করেছি এবং আগামীতেও অবৈধভাবে রেলক্রসিং বন্ধ করার কাজ চলমান রয়েছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত