সিলেটে আসলেন নতুন ডিআইজি ও পুলিশ কমিশনার
সিলেট রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা তিনটি প্রজ্ঞাপনে এই বদলির ঘোষণা দেওয়া হয়। এসএমপি’র নতুন কমিশনার হিসেবে মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) ও ডিআইজি হিসেবে মো. মুশফেকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রেজাউল করিম এডিশনাল ডিআইজি হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার। ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে, মো. মুশফেকুর রহমান ঢাকা পুলিশের এসবি’র এসপি (পুলিশ সুপার) ছিলেন। সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পেয়ে নিয়োগ পেয়েছেন সিলেটে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
T.A.S / T.A.S
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের