শালিখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ কেরামত আলী (আজাদ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অন্যতম নেতা মনিরুজ্জামান মনা সরদার, উপজেলা বিএনপি নেতা মোঃ আলিম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিংকু বিশ্বাস, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন চক্রান্ত,সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টিকারীকে কোন ছাড় নয়, সংখ্যালঘুদের সাথে কোন দাঙ্গা নয় আমরা সম্প্রীতির বন্ধন চাই। জাতীয়তাবাদী দল বিএনপি অনেকবার এ দেশে নেতৃত্ব দিয়েছে তাই আমরা আশাবাদী আগামী দিনেও এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মোল্যা।
T.A.S / T.A.S
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান