ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩-৯-২০২৪ রাত ১০:৩৫
দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি’র ওয়ার্ড যুবদল সভাপতি মো. বেলাল উদ্দিনকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচ টায় উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাদেরিয়া মৎস্য ঘাট থেকে মোটরসাইকেলে বাড়ির ফেরার পথে সন্ত্রাসীরা তাকে মাথায় আঘাত করলে বেলাল মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষনিক আহত বেলালকে জরুরী ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত বেলাল উদ্দিন (৪৫) জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ববিরবিরি গ্রামের আবদুল মালেকের ছেলে। নিহতের চাচা আফছার উদ্দিন জানান, মঙ্গলবার কাদেরিয়া ঘাট এলাকায় দুপুরে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন বেলাল। হামলাকারী সোহেল ও জুয়েল একই সাথে অন্য মোটরসাইকেলে এসে পিছন থেকে বেলালের মাথায় ধারালো বস্ত দিয়ে আঘাত করে। এসময় বেলাল মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। সোহেল ও জুয়েল একই  এলাকার আওয়ামীলীগের কর্মী বলে এলাকায় পরিচিত। তারা জেলা পরিষদের সাবেক মেম্বার বাসার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদের সন্ত্রাস বাহিনীর সদস্য। এসময় হাতিয়া দ্বীপাঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনের ফৌজিয়া সাফদার সহেলী বলেন, প্রশাসন যদি আগামী ৭২ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না করতে পারে, হাতিয়া কঠোর আন্দোলন করা হবে ।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, নিহত বেলাল উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পারচালনা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ