সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোহাম্মাদপুরে মানববন্ধন
রাজধানী মোহাম্মাদপুরে বিগত ৫ আগস্ট স্থানীয় সন্ত্রাসীরা মোহাম্মাদপুর থানায় প্রকাশ্যে হামলা অগ্নি সংযোগ লুটপাট চালায়। থানার অস্ত্র গোলাবারুদ ও মূল্যবান নথি নিয়ে যায়। এসময় স্থানীয় একজন মোবাইল ফোনে ওই সকল দৃশ্য ধারণ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং তাদের ওপর ভয়াবহ সন্ত্রসী হামলা চালিয়ে একাধিক লোককে মারাত্নকভাবে জখম করে।
এই ঘটনার প্রতিবাদ করলে পরেরদিন লালমাটিয়া মসজিদ সমাজ বস্তিতে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসীদল বিভিন্নধরনের দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে প্রতাশ্যে গুলি বোমাবর্ষন করে এলোপাতাড়িভাবে বস্তিবাসী নারী-পুরুষ ও শিশু বৃদ্ধ-সহ সকলকে কুপিয়ে মারাত্নকভাবে আহত করে। আহতরা হলেন, সাফিয়া বেগম, মুনসুর আলী, আসাদ, শহিদ, আহমেদ আলী, সেলমি বেগম ও লাকি আক্তার। এদের মধ্যে সেলমি বেগম-সহ বেশ ক’জনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো ভর্তি আছেন।
এদিকে এলাকাবাসী জানান, সন্ত্রসী জাবেদ, জাফরের নেতৃত্বে স্থানীয়ভাবে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গড়ে ওঠে। তৎকালীন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছত্র-ছায়ায় রাজধানীর বিভিন্ন এই সন্ত্রাসী বাহিনী বিভিন্ন স্থানের জমি দখল, হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানান অপরাধী কর্মকান্ড চালাতো।
সম্প্রতি এই সন্ত্রাসী বাহিনীর হাতে আক্রান্ত এলাকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সন্ত্রাসী জাবেদ, জাফর, রাজিব, সজিব, খোকন-সহ ওই বাহিনীর সকলকে প্রশাসন কর্তৃক গ্রেফতার ও বিচারের আওতায় আনতে মোহাম্মাদপুর লালমাটিয়ায় মানববন্ধন করেন। এই ঘটনায় মোহাম্মাদপুর থানায় সন্ত্রাসীদের নামে মামলা করেন ভুক্তভোগি পরিবার।
জামিল আহমেদ / জামিল আহমেদ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে