পূর্বধলায় ফুটবল খেলতে নিষেধ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নেত্রকোণার পূর্বধলায় বাড়ির পাশে ফুটবল খেলতে নিষেধ করায় সুরুজ আলী (৫৯) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত যুবকের নাম জাফর আলী। তিনি নিহত সুরুজ আলীর পূর্বের ব্যবসায়িক অংশীদার মাহবুবের ছেলে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী উপজেলার হিরনপুর কুমারকান্দা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত জসীম উদ্দীনের ছেলে। অভিযুক্ত জাফর আলী নিহতের পূর্বের ব্যবসায়ীক অংশীদার ও জেলার সদর উপজেলার কুমারকান্দা গ্রামের মাহবুবের ছেলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার কুমারকান্দা গ্রামের সুরুজ আলী ও একই গ্রামের জেলা সদরের প্রতিবেশী মাহবুব একসাথে শেয়ারে ফিশারির ব্যবসা করতেন। এক বছর আগে মতের অমিল হওয়ায় সুরুজ আলী মাহাবুবের কাছ থেকে চলে আসেন। এর মধ্যে আজ মঙ্গলবার বিকালে সুরুজ আলীর বাড়ির পাশের জমিতে মাহবুবের ছেলে জাফর আলী কয়েকজনকে নিয়ে ফুটবল খেলছিল। ঘরের জানালায় বল এসে পড়লে তাদেরকে খেলা বন্ধ করতে বলেন সুরুজ আলী। এ নিয়ে মাহাবুবের ছেলে জাফর খেলা বন্ধ করবে না বলে সুরুজ আলীর সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জাফর আলী সুরুজকে কিল ঘুষি ও খাটের ছেলি দিয়ে মারপিট শুরু করে। এতে সুরুজ আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জাফর ও মাহাবুব পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম জানান, হিরনপুরের কুমারকান্দায় সুরুজ আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
T.A.S / T.A.S
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে