ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় নদীভাঙ্গন রোধ সহ দুর্নীতি বন্ধে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ৩:৪৮

দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীভাঙন রোধ, নিরাপদ নৌ-যোগাযোগ, স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন দপ্তরের দুর্ণীতি বন্ধ করণ সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন করেছে হাতিয়ার ৩২ টি স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (০৪ সেপ্টেম্বর২৪) বেলা এগারোটায় হাতিয়া উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে সম্মলিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাঁচ শতাধিক সদস্য মানববন্ধনের এ কর্মসূচি পালন করে।   মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়ায় দীর্ঘ দিনের নদী ভাঙনের শিকার পরিবার গুলোতে সরকারি অনুদান না পাওয়ায় তাদের মানবেতর দিন যাপন, অব্যাহত নদী ভাঙনের স্থায়ী কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় মানববন্ধনে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও নলচিরা চেয়ারম্যানঘাট নৌরুটে দ্বীপবাসীর দীর্ঘ দিনের দাবি অনতিবিলম্বে ফেরি সার্ভিস চালু করার আহবান জানানো হয়। দ্বীপের সরকারি দপ্তর সমূহের লাগাতার দুর্ণীতি ও লুটপাট বন্ধ করতে হুসিয়ারী দেন। দ্বীপের ৭ লাখ মানুষের জন্য একমাত্র সরকারি ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক সুবিধা সহ একশত ৫০ শয্যায় উন্নীত করণের জোরালো দাবি জানানো হয়।

এতে উপস্থিত থেকে বক্তব্য দেন জাগ্রত দ্বীপ হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ আলী, হাতিয়া মানব কল্যাণ ফোরামের প্রতিনিধি যোবায়ের হোসেন, নিঝুম বøাড ফাউন্ডেশনের আয়াত হোসেন জুয়েল, হাতিয়া ছাত্র-যুব পরিষদ চট্রগ্রামের শাকিল আল মামুন, দ্বীপাঞ্চল হাতিয়ার অলি আহাম্মেদ জনি, উদয়ন এর ইসমাইল হোসেন তাফসীর, গণঅধিকার পরিষদের আজহার উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনর হিমেল, মানবিক হাতিয়ার মো: জুয়েল, আলোক বর্তিকার মো: জোনায়েদ ও হাতিয়া একতা ফাউন্ডেশনের  মো: আব্দুর রব, আলোর প্রদীপ হাতিয়া নাহিদুল ইসলাম ফয়সাল প্রমূখ। এসময় "সচেতন নাগরিক সমাজ-হাতিয়া" এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন এর হাতিয়া শাখার সদস্যরা সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা