পূর্বধলায় বিএনপির নেতাকে বিএনএম দলের কর্মী বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নেত্রকোনার পূর্বধলায় বিএনপির নেতা মো: ইলিয়াস আলী ইদ্রিসকে বিভিন্ন মহল থেকে বিএনএম দলের কর্মী বলায় প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা সেরার হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: ইলিয়াস আলী ইদ্রিস জানান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সহযোগী সংগঠন উপজেলা যুবদলের একাধিকবার যুগ্ম সম্পাদক ছিলাম ও পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলাম। বর্তমানে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করছি।
আওয়ামী সরকারের আমলে আমি একাধিকবার মামলা হামলার শিকার হয়েছি। এখনো এই সকল মামলায় হাজিরা দিয়ে যাচ্ছি। আমি বিএনপির রাজনীতির সাথে ৩৪ বছর যাবত যুক্ত আছি। বর্তমানে একটি মহল প্রতিহিংসায় আমাকে বিএনএম দলে নাম আছে বলে প্রচার করছে। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি সব সময় বিএনপি রাজনীতির সাথে ছিলাম আছি ও থাকবো।
এ বিষয়ে তিনি আরও জানান, বিএনএম নামে কোন দল আছে বলে আমার জানা নেই। এই দলের কোন কার্যক্রমে কখনো অংশগ্রহণ করি নাই। কে বা কাহারা কমিটি করেছে সে বিষয়ে আমি কিছুই জানি না। যদিও কেউ করে থাকে তা মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট।
এ বিষয় ইউপি সদস্য মো: আজিজুল হক ভূঁইয়া জানান, বিএনএম নামে ভূয়া কমিটিতে আমার নাম আছে বলে জানতে পেরেছি। আমি এই বিষয়ে কিছুই জানি না। কমিটিতে আমার নাম মেরসি মিয়া দেওয়া কিন্তু আমার নাম আজিজুল হক ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো: আজিজুল হক ভূঁইয়া, উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের সভাপতি রুহুল আমিন, যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর হাসান মাসুদ, আব্দুল মান্নান, ছাত্রদল কর্মী নাঈম মিয়া প্রমুখ।
T.A.S / T.A.S
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ