দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামে গলায় ফাঁস দিয়ে লোমান সরকার হৃদয় (২০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে হৃদয়। হৃদয় ওই এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। সে ওই এলাকার মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করতো বলে জানিয়েছে পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সে ঘরেই অবস্থান করছিলো হৃদয়। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি আম গাছের নিচে গলায় রশি পেছানো অবস্থায় হৃদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেন। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ওই কিশোর নেশার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
T.A.S / T.A.S
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন