ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে বিএনপি‘র সাবেক নেতাকে আটকের আহবান


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৫:০

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি‘র অঙ্গ সংগঠন শ্রমিকদল দুর্গাপুর শাখার সাবেক সভাপতি আজিজুর রহমান (বাবুল মড়ল) বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাকে আটকের আহবান জানিয়েছে। বুধবার পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবগত করেছেন। বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়, উপজেলা বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। এ বিষয়টি দলীয় নেতাকর্মীদের নজরে আসামাত্রই আজিজুর রহমান (বাবুল মড়ল) কে আইনশৃঙ্গলা বাহিনী কর্তৃক আটকের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়। উক্ত বিজ্ঞপ্তিটি ব্যপক প্রচারের লক্ষে, পৌরবিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি সাংবাদিকদের হাতে তুলে দেন। পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি সাংবাদিকদের বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাদাবাজি ও সন্ত্রাসী করবে এমন কাউকেই ছাড় দেয়া হবে না। যারা এমন কর্মকান্ডে জড়িত, তারা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সদস্য হতে পারে না। আমরা ওইসব লোকদের আটক করতে আইনশৃঙ্কলা বাহিনীকে অনুরোধ জানাই। আজিজুর রহমান (বাবুল মড়ল) বিএনপি‘র কোন সদস্য না, তারসাথে দলীয় কোন সম্পর্ক নাই।

T.A.S / T.A.S

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র