ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় দুর্বৃত্তদের আঘাতে শো-রুমের সেলসম্যান নিহত


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৭:৯

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় শহিদুল ইসলাম (৩২) নামের এক ওয়ালটন শোরুমের সেলসম্যান নিহত হয়েছে। বুধবার(৪ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) রাতে শ্যামগঞ্জ বাজার থেকে শো-রুম বন্ধ করে সাইকেলে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বৈয়রাটি গ্রামের রাস্তার পাশে ফেলে যায়। 

নিহত শহীদুল ইসলাম উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের লাউখাই গ্রামের মৃত হযরত আলী ছেলে। তিনি শ্যামগঞ্জ বাজারে গৌরীপুর রোডে ওয়ালটনের একটি শোরুমের সেলসম্যানের কাজ করতেন। 

নিহতের বোন সবিতা বলেন, জলশুকা গ্রামের আজিজুলের ভাই আমিরুল তার ভাইকে হত্যা করেছে। ১০-১৫ দিন আগে শহীদুল তার বোন জামাই মোস্তফাকে জেল থেকে জামিনে আনার চেষ্টা করে। আমিরুল এ নিয়ে শহীদুলকে বিভিন্নভাবে হত্যা করার হুমকি দেয়। গতকাল রাতে মোস্তফার জামিন হয় এবং তার পরপরই শহীদুলকে হত্যা করা হয়।

নিহতের বাবা হযরত আলী জানান, গতকাল রাত সাড়ে বারোটার দিকে পথচারীরা শহীদুলের সাইকেল ও জুতো রাস্তায় পড়ে থাকার খবর জানায়। এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে বৈয়রাটি গ্রামে রক্তাক্ত অবস্থায় শহীদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। আজ বুধবার সকালে মারা যায়। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম জানান, শুনেছি শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের হামলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে