ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মিরসরাই উপজেলায় জেলা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৭:১২

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে ২৫০ পরিবারের মাঝে জেলা রেড ক্রিসেন্টের  ফুড প্যাকেজ বিতরণ করে। বুধবার ( ৪ সেপ্টেম্বর)  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের তত্ত্বাবধানে তার্কিস রেড ক্রিসেন্টের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের বাস্তবায়ন করে।  সকাল ১১ টা থেকে আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  একসপ্তাহের ফুড প্যাকেজ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী,  

তার্কিশ রেড ক্রিসেন্টের সিনিয়র এডমিন অফিসার মোঃ জাশেম চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, উপ যুব প্রধান-২ ফয়সাল হোসেন টুটুল প্রশিক্ষন ও সহ শিক্ষা বিভাগীয় প্রধান  প্রিয়ন্ত পাল ,  তহবিল ও সংরক্ষণ বিভাগীয় প্রধান উম্মুল আখয়ার সাংবাদিক দিদারুল আলম সহ যুব সেচ্ছাসেবকবৃন্দ। ক্ষতিগ্রস্ত পরিবারের সমূহের মাঝে চাল, ডাল, চিনি, সুজি, লবণ, তেল, উপকরণ সমূহ বিতরণ করা হয়। ইতিমধ্যে  যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের   সেচ্ছাসেবীরা বন্যার শুরু থেকেই নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। গত ২২ ই আগস্ট থেকে   উদ্ধার কাজ,  শুকনো খাবার বিতরণ,  বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,  রান্না করা খাবার,  সুরক্ষা সামগ্রী, বস্ত্র বিতরণ, হাইজিন কীট,  চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে। আগামীতেও বন্যার্তদের সহয়তা প্রদানের লক্ষ্যে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়ছে ।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান