ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

রোজগার কম, খুব কষ্টে আছি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৩:৪৪

নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরেনি। কয়েক দিন ধরে কিছু মালামাল বেচা যাচ্ছে। এখন প্রতিদিন গড়ে ৯ থেকে ১০ হাজার টাকার মাল বেচি। এতে প্রতিদিন আয় হয় ৪০০ টাকা। কোনো দিন তাও হয় না। পরিবারে লোকসংখ্যা ৮ জন। এতগুলো লোকের ভরণপোষণ ও অন্যান্য খরচ মিটে না এই টাকায়। রোজগার কম হওয়ায় খুব কষ্টে সংসার চলছে।

এভাবেই নিজের কষ্টের কথাগুলো বলেন ইকরামুল গাজী (৪৭)। তিনি যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়া বাজারের কাঁচা তরকারি (সবজি) বিক্রেতা। তাঁর বাড়ি উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গাজীপাড়া এলাকায়। ২৩ বছর ধরে তিনি বাজারে সবজি বিক্রি করছেন। তাঁর যৌথ পরিবারে এতগুলো লোকের খাবার ও অন্যান্য খরচ জোগাতে হয় মূলত তাঁকেই।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ইকরামুলের দোকানে আলু, পেঁপে, গাজর, টমেটো, ফুলকপিসহ আরও বেশ কিছু কাঁচা তরকারি সাজিয়ে রাখা হয়েছে। মাঝেমধ্যে দাঁড়িয়ে পানি ছিটিয়ে কাঁচা তরকারি সতেজ রাখার চেষ্টা করছেন। দু-একজন ক্রেতারা দর কষাকষি করে কিনে নিয়ে যাচ্ছেন।

বাজারে তার পাশে বসা সবজি বিক্রেতা আব্দুর রহমান ও আবু জাফর বলেন, নওয়াপাড়া বাজারে কয়েক দিন ধরে কিছু সবজি বেচাকেনা হচ্ছে। এখন প্রতিদিন গড়ে স্থানীয় একটি আড়ত থেকে কাঁচা সবজি ক্রয় করছি। পরিবহন খরচ মিটিয়ে সেগুলো বিক্রি করে প্রতিদিন আয় করেন ৪০০ থেকে ৫০০ টাকা।
উপজেলার নওয়াপাড়া কাঁচা তরকারি বিক্রেতা আল আমিন হোসেন বলেন, বাজারে সবজি বিক্রি কমে যাওয়ার কারণ হলো দাম কিছুটা বেশি রয়েছে। ক্রেতাদের উপস্থিতি কম থাকায় সবজি তেমন বিক্রি হচ্ছে না। লোকজন সেভাবে এখনো আর বাজারে আসে না। আসলেও আগের মতো কাঁচা তরকারি কিনে না। বেচাকেনা খুব খারাপ যাচ্ছে। প্রতিদিন যে টাকা আয় করি তা দিয়া সংসার চলছে না।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার