ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ড. সবুর খানকে

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্বর্ধনা


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৩:৪৪

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক  ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  ট্রাস্টিবোর্ড ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান গত ১৬ আগষ্ট ২০২৪ তারিখে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতির সভাপতি নির্বাচিত হওয়ায় সোসাইটির পক্ষ থেকে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ০৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সম্মেলন কক্ষে  ২য় তলা) বাড়ি নং-১১, রোড নং-১৪, ধানমন্ডি ঢাকায় বিকাল ৩ টা ৩০ মিনিটে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত অর্থনীতিবিদ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জআমান, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনয়িার মোঃ ফজলুল হক। 

সম্বর্ধনার প্রতিক্রিয়ায় ড. মো. সবুর খান বলেন, সমাজের সংস্কার আজ অত্যাবশ্যক। মানুষ ও মানবতাকে মূল্যায়ন করতে হবে। মর্যাদার দিক দিয়ে ছোট বড় জাত-পাট বিচ্যে হওয়া উচিত নয়। বিবেচনা করতে হবে তার অবদান বা কাজকে, তার চরিত্রকে। তিনি বলেন, বৈষম্যবিরোধী এবারের আন্দোলন প্রকৃতপক্ষে মাত্র ৪ দিন হয়েছে। এত বড় আন্দোলনের পরও মানুষের চরিত্র আজো বদলায়নি। আজ যারা বিপদে আছে তাদের অবস্থা দেখেও অন্যদের শিক্ষা হয় না। তৃতীয় লিঙ্গের প্রতি সদয় হওয়া এবং তাদের কাজে লাগানোর আহŸান জানান তিনি। 

সভাপতির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, প্রবীণদের স্বাস্থ্য সেবায় সরকার এবং সমাজকে এগিয়ে আসতে হবে, যাতায়াত বা চলা ফেরার জন্য প্রবীণদের বিশেষ সুবিধা থাকা উচিত। বিশে^র অন্যান্য দেশের ন্যায়  প্রবীণদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ভিাইস সরবরাহ বা প্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করা দরকার বলে তিনি অভিমত ব্যক্ত করেন। 
 
একাকীত্বকে প্রবীণদের একটি বড় সমস্যা বলে চিহ্নিত করে এ থেকে প্রবীণদের মুক্তি দেয়ার জন্য তিনি প্রবীণদের কাজে লাগানোর পরামর্শ দেন। প্রবীণদের শক্তি আছে, তাদের এই শক্তিকে কাজে লাগাতে প্রপ্রবীণদের স্বার্থে ব্যাপক প্রবীনবান্ধব পরিকল্পনা গ্রহণ করার জন্য তিনি সরকারের প্রতি আহŸান জানান।   

 

Sunny / Sunny

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ