আইন হাতে তুলে নেবেন না, অপরাধে জড়িত হলে দায় বিএনপি নিবে নাঃ মেজর হাফিজ
ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি, মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী দুঃশাসনে ১৬ বছর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রধান সহ যারা নির্যাতন ও জুলুমের সাথে জড়িত ছিল, তারা অনেকে পালিয়ে গেছে। জুলাই -আগস্ট এর গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তিনি নেতা- কর্মিদের উদ্দেশ্যে বলেন, আইন কেহ হাতে তুলে নেবেন না। যারা ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেহ অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোন ব্যবস্থা নেওয়া হবে। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে দিতে চাই।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চাচড়া, শম্ভুপুর ও সোনাপুরে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তৃতা করেন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার, চাচড়া বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক আবুল কালাম নিরব, শম্ভুপুর (দক্ষিণ) বিএনপি সভাপতি আলমগীর খোকন,শম্ভুপুর (উত্তর) বিএনপির সভাপতি গোলাম সরোয়ার,ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও শম্ভপুর উত্তর যুবদল নেতা মোঃ মিজানুর রহমান, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনসারুল হক,সম্পাদক জাকির হোসেন মনু,উপজেলা যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।
T.A.S / এমএসএম
মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু
লাকসামে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী
কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ
তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ
বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!