মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবসের মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রেসক্লাবের সভাপতি ম. চঞ্চল মাহমুদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. আলমগীর হোসন, এজেডএম মাইনুল ইসলাম পলাশ ও এটিএম শামসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাধীন ৭১ টিভির চেয়ারম্যান ও মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল বাছেদ, দারুস সালাম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, বেসিক ব্যাংক সিবিএ সভাপতি মো. কাজী মাসুদ, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রিপন। আরো বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি এম এন জামান কামাল, সিনিয়র সহ-সভাপতি এস এম বদরুল আলম, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী ও সহ-সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন- প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান পাখি, প্রচার সম্পাদক এস এম নিপু, আইন সম্পাদক হাসান তারেক, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুর রহমান শফি, ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান মিরাজ, সহ-দপ্তর সম্পাদক মো মাসুদ মৃধা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এফ এম আনসারী, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সর্দার মাজহারুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সোহরাব হোসেন বাবু, মহিলা সম্পাদিকা ফেরদৌসি সুস্মিতা, সহ-মহিলা সম্পাদিকা ফরিদা পারভীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এজেডএম মাইনুল ইসলাম পলাশের লেখা বই ‘শতবর্ষে মুজিব’ উপহার হিসেবে তুলে দেয়া হয়।
এমএসএম / জামান
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান