ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাকৃবিতে শহীদদের স্মরণে 'শহীদি মার্চ' কর্মসূচি পালিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৪ বিকাল ৬:৪৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে এই কর্মসূচিতে অংশ নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে একাত্মতায় 'শহীদি মার্চ' কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আব্দুল জব্বার মোড়ে এসে জড়ো হন এবং মিছিল শুরু করেন। মিছিলটি দেবদারু সড়ক হয়ে শহীদ মিনারে যায়। একই সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসেন। পরে শহীদ মিনার থেকে সম্মিলিত মিছিলটি কে. আর. মার্কেট ঘুরে আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে 'শহীদের স্বপ্ন, বৃথা যেতে দেব না' ; 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না' ; 'লাখো শহিদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না'-সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।

মিছিল শেষে গ্রন্থাগারের সামনে শহীদদের স্মরণে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. রুহুল আমিন, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী।

শহীদদের উদ্দেশ্যে দোয়া করার পূর্বে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ বলেন, খুনি হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে হত্যা করেছে। যাদের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে আমরা আজকের স্বাধীনতা পেয়েছি , সেই মহৎ প্রাণের স্মরণে আজকের এই দোয়া অনুষ্ঠান। আমরা তাদের এই ত্যাগ কিছুতেই বৃথা যেতে দিবো না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকের শহীদি মার্চ আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াইয়ের প্রতীক। এই আন্দোলন শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের অধিকার নয়, বরং সমাজের সর্বস্তরের বৈষম্যের বিরুদ্ধে একটি জাগরণ। আজ আমরা এখানে সমবেত হয়েছি এই বার্তা দিতে যে অন্যায়, বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে আমরা কখনও নতি স্বীকার করবো না। শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের জন্য, আর তাদের সেই আত্মত্যাগকে সম্মান জানাতে আজকের এই কর্মসূচি।

T.A.S / T.A.S

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ