ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

ইবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেত্রীর ছদ্মবেশে প্রত্যাবর্তন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৬-৯-২০২৪ দুপুর ১:৪৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে সাবেক ছাত্রলীগ নেত্রীর অনুপ্রবেশে উদ্বিগ্ন হল এর নারী শিক্ষার্থীরা। ফলে ছাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) হলে অবস্থানরত নারী শিক্ষার্থীরা ভোর-রাত আড়াইটার দিকে হলের গেইট খুলে ফোয়ারার সামনে নিজেদের নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করে। এসময় তারা 'বহিরাগত হলে এলো, হলবাসী জেগে উঠো', 'তুমি কে আমি কে? বহিরাগত ছাত্রলীগ' বলে স্লোগান দিতে থাকে।আন্দোলনকারী ছাত্রীরা জানায়, গত ৩ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৩-১৪ শিক্ষাবর্ষের গণিত বিভাগে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের নেত্রী ঝুমা ছদ্মবেশ ধারণ করে শেখ হাসিনা হলের দক্ষিণ ব্লকের ২০১ নম্বর রাজনৈতিক কক্ষ থেকে সন্দেহজনক ২টি বস্তা নিয়ে বের করে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেত্রীর পরিচয় গোপন করে হলে প্রবেশ করার কাজে সাহায্য করেছেন উক্ত কক্ষে অবস্থানরত আরেক ছাত্রী। তিনি আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের বিভাগের এশা (ছদ্মনাম)।
হলসূত্রে আরও জানা যায়, শিক্ষার্থীদের উদ্বিগ্নতা নিরসনে রাত সাড়ে ১২টার দিকে ২য় তলার আবাসিক ছাত্রীরা সম্মিলিতভাবে ২০১ নম্বর কক্ষে যায়। এসময় তারা ছাত্রলীগ নেত্রীর হলে প্রবেশের ঘটনা সম্পর্কে এশার কাছে জানতে চাইলে সে কোনোরূপ যুক্তিযুক্ত উত্তর দিতে পারেনি। একই সাথে এশা স্পষ্টত জানায় তার সাথে যোগাযোগ করেই ঝুমা শেখ হলে এসেছিল।তবে বস্তায় কী ছিল এবং কেন এতদিন পর সাবেক ছাত্রী ছদ্মবেশ ধারণ এবং পরিচয় গোপন করে হলে এসেছেন সেই বিষয়ে এশা কোন উত্তর দিতে পারেনি। কিন্তু, বস্তার ভেতর অবৈধ কোনো কিছু থাকতে পারে এবং তা নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে বলে উদ্বিগ্নতা প্রকাশ করেছে নিরাপত্তার দাবিতে আন্দোলনকারী ছাত্রীরা।
এবিষয়ে অভিযুক্ত এশা (ছদ্মনাম) বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা, কারণ আমি ঝুমা আপুর রুমেই গেস্ট হিসেবে থাকতাম এবং তার বেডেই, আমি হলে আসার আগেই আমার রুমমেট আপুর থেকে আমার নাম্বার নিয়ে ঝুমা আপু আমার সাথে যোগাযোগ করে যে, আমি কবে হলে যাবো। আমি তাকে কোনভাবেই সাহায্য করিনি এমনকি আপু যেদিন হলে আসে আমি ডিপার্টমেন্টের কাজে বাইরে ছিলাম।তিনি আরো বলেন, ঝুমা (সাবেক ছাত্রলীগ নেত্রী) জিনিসপত্র নেওয়ার সময় হল কতৃপক্ষ উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি রুমে না থাকায় কীভাবে নেত্রী রুমে ঢুকলেন এ বিষয়ে জানতে চাইলে উক্ত ছাত্রী জানান তিনি এ বিষয়ে কিছু বলতে চান না।এনিয়ে হলের অফিসে যোগাযোগ করলে তারা জানান, এ বিষয়ে কেউ অফিসে ইনফর্ম করেনি এবং আমরা কোনকিছু জানিও না এবং অফিসের তখন কেউ উপস্থিত ছিলো না। শুনেছি হলের আয়ারা জিনিসপত্র নামিয়ে দিতে সাহায্য করেছে।ছাত্রলীগ নেত্রী ঝুমার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি

গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান