ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৬-৯-২০২৪ বিকাল ৫:৫১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে৷শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনার উত্তর বরুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীমঙ্গলের পেশাজীবি চিকিৎসক সমাজের ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ এসময় নয়নশ্রী ও হাজীপুর গ্রামের পাঁচশতাধিক বন্যাদুর্গত মানুষদের চিকিৎসাসেবা প্রদান করা হয়৷

প্রাক্তন সিভিল সার্জন ও মেডিকেল ক্যাম্পের আয়োজক ডাক্তার সত্যকাম চক্রবর্তী জানান,বন্যাপীড়িত মানুষদের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি৷ এরই ধারাবাহিকতায় আমরা আজ বরুনায় একটি মেডিকেল ক্যাম্প করেছি৷ এই মেডিকেল ক্যাম্পে জেনারেল ফিজিশিয়ান,সার্জারী বিশেষজ্ঞ,শিশু বিশেষজ্ঞ,নারী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ,ডায়াবেটিস বিশেষজ্ঞ,দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা ছিলেন৷ আমরা রোগীদের প্রয়োজনীয় সকল ধরনের ঔষধ সামগ্রীও ফ্রি তে এই মেডিকেল ক্যাম্প থেকে বিতরণ করেছি৷

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো আবু তালেব জানান,বন্যদুর্গত মানুষের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে আমাদের ডাকে সাড়া দিয়ে শ্রীমঙ্গলের পেশাজীবি চিকিৎসক সমাজ আজ বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ঔষধ দিতে এসেছিলেন৷ আশা করছি আজকের এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যাদুর্গত মানুষদের কিছুটা উপকারে আসবে৷

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাক্তার সত্যকাম চক্রবর্তী,ডাক্তার অশোক ঘোষ,ডাক্তার পুষ্পিতা খাস্তগীর,ডাক্তার প্রিয়তোষ রায়,ডাক্তার আকাশ রায়,সিনিয়র স্টাফ নার্স নিশি রঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত স্যাকমো নারায়ণ চন্দ্র সাহা৷ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর ইনচার্জ মাহবুবুর রহমান ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সনজিৎ রায়।কমিউনিটি ক্লিনিকের দুইজন সিএইচসিপি ঔষধ বিতরণ কার্যে করেন। ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং স্বেচ্ছাসেবকরা৷

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি