পূর্বধলায় শ্যামগঞ্জে পুলিশের কাছ থেকে লুট হওয়া ১০টি অস্ত্র, উদ্ধার করেছে সেনাবাহিনী
পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের একটি কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করেছেন পূর্বধলা সেনাবাহিনীর লেফটেন্যান্ট আকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের এক কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি শপিং ব্যাগ থেকে তা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের একটি কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি ব্যাগে থাকা পিস্তল ও ম্যাগজিনের খুসা দেখতে পেয়ে মসজিদের ঈমাম মাওলানা দেলোয়ার হোসেন মসজিদ কমিটিকে ঘটনাটি জানায়, পড়ে কমিটির পক্ষ থেকে পূর্বধলা সেনা ক্যাম্পে জানানোর পর লেফটেন্যান্ট আকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম তা উদ্ধার করে।
এ ব্যাপারে নেত্রকোনা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাজেদ এ ব্যাপারে এক ব্রিফিং জানান গত ৪ আগস্ট/২০২৪ পুলিশের অস্ত্রের একটি গাড়ী যাচ্ছিল নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা যাওয়ার পথে শ্যামগঞ্জে ১০ টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ৭ টি অস্ত্র ও একটি অস্ত্রের কিছু ভাংগা অংশ উদ্ধার হয়। এর পরিপেক্ষিতে আমাদের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিত্বে আমরা বৃহস্পতিবার অভিযান পরিচালনা করি সেই অভিযানের ফলশ্রতিতে স্থানীয় জনগন ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারি সেই দুটি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র এখানে রয়েছে। পরবর্তী অভিযানে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টায় ইসবপুর গ্রামের পালেরঘাটের মোড় সংলগ্ন, সোয়াই নদী থেকে ডুবুরি দলের দীর্ঘ ৪০ মিনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া দশটি অস্ত্রের সর্বশেষ অস্ত্র উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে ৫ জনকে আটক করা হয়।
এমএসএম / T.A.S
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ