হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন সভাপতি মোস্তফা সম্পাদক রহিম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কলকাতা টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফা কে সভাপতি এবং আনন্দ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি এম এ রহিমকে সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় এর প্রতিনিধি আসাদ হোসেন রিফাত সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
৬ সেপ্টেম্বর সন্ধ্যায় হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাব হলরুমে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে পাঁচ সদস্যের আহবায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের সিনিয়র সদস্য এ এল কে খান জিবু, মোঃ নজরুল ইসলাম, ও মোঃ লুৎফর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আসাদ হোসেন রিফাতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এবং ৫ জনকে কার্যকারী সদস্য মনোনীত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ মাসুদ রানা কোষাধ্যক্ষ, জাহিদুল ইসলাম জাহিদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ ফরহাদ হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক এবং হযরত আলী সাহিত্য সম্পাদক হিসেবে মনোনীত হন। রিপোর্টার্স ক্লাব এর পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা আগামী তিন বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার