ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছা - মহেশপুর সড়কের একাংশ ধসে যাওয়াই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ১২:৩৯

চৌগাছা-মহেশপুর সড়কে ডিভাইন ফিড মিলসের পাশেই মূল সড়কে দেখা দিয়েছে ভাঙন। দিন যত যাচ্ছে ততই বাড়ছে ভাঙনের পরিধি। ব্যস্ত সড়কে এমন ভাঙনে পথচারীসহ যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

চৌগাছা-মহেশপুর সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই উপজেলার চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক। উপজেলা সদর হতে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিলেই ডিভাইন ফিড মিলসের দেখা মিলবে। এই মিলের অদূরে মূল সড়কে সম্প্রতি বৃষ্টির পানির ¯্রােত নামতে গিয়ে পিচের সড়ক ধসে পাশে ধানক্ষেতে পড়েছে। স্থানীয়রা ভাঙন রোধে সেখানে বস্তা, টিন দিয়ে কোনরকমে বন্ধ করে রেখেছেন। কিন্তু ব্যস্ত সড়ক হওয়ার কারণে দিন যত যাচ্ছে ততই সেখানে ভাঙনের পরিধি বৃদ্ধি পাচ্ছে। পথচারী মো. বাবু, সামারুল ইসলাম, আকবর আলীসহ একাধিক ব্যক্তি বলেন, দূর থেকে সড়কের ভাঙা স্থান দেখা যায় না। এখানে লাল কাপড় বেঁধে দেওয়ায় মানুষ তা বুঝতে পারছে। ভাঙা স্থান দিয়ে সতর্কভাবে চলাচল করতে হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর বলেন, ‘সড়কটি দিয়ে আমি নিজ গ্রামে যাতায়াত করি। বৃষ্টির পানিতে সড়কটি ভেঙে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। বিষয়টি নিয়ে আমি উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে আলোচনা করে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করবো।’

উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, ওই সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। তারপরও সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে এসে দ্রুত সংশ্লিষ্ঠদের অবহিত করবো।

T.A.S / T.A.S

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা