ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাংবাদিকদের নিয়ে সিপিআর-সিআরএ আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ১২:৫১

চট্টগ্রামে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ ও মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) সকল সদস্যদের নিয়ে সিপিআর মোবাইল সার্ভিসিং এর  পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ইং ফাইনাল খেলা জাঁকজমক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।  গত শুক্রবার (৬ সেপ্টেম্বর)সন্ধ্যা ৬ ঘটিকার সময় চট্টগ্রাম নগরীর খুলশী স্বস্বি ট্রার্ফে সিআরএ সংগঠনের সভাপতি টিম পদ্মা বনাম সাধারণ সম্পাদক টিম যমুনা মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টিম পদ্মাকে এক গোলে পরাজিত করে টিম যমুনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 

সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও চ্যাম্পিয়ান- রানার আপ দলের মাঝে পুরুস্কার তুলে দেন সিপিআর গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রাসেল। 

এ সময় তিনি জানান,খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।সাংবাদিকদের এমন আয়োজনে আমার প্রতিষ্ঠান সিপিআর অংশগ্রহণ করতে  পেরে নিজেকে গর্বিত মনে করছি। 

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন  সংগঠনের সহপ্রচার সম্পাদক মিলন, সেরা গোলরক্ষক হয়েছেন আজাদ।  এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।  খেলায় যারা অংশগ্রহণ করেছেন, সংগঠনের সহ সভাপতি মো: রাজু,যুগ্ম সম্পাদক বেলাল,যুগ্ম সম্পাদক কাদের রাজু,অর্থ সম্পাদক রাশেদ,সাংগঠনিক সম্পাদক মো:রুবেল,দপ্তর সম্পাদক আশরাফ,সহ দপ্তর সম্পাদক শাওন,সহ আপ্যায়ন সম্পাদক মিনহাজ,ক্রীয়া সম্পাদক সাজ্জাদ,কার্যকরী সদস্য নজিব, এবাদুল প্রমূখ।

T.A.S / T.A.S

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য