দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশের দাবিতে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
পিরোজপুরের সিও অফিস ‘‘দৈনিক আমার দেশ’’ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত মামলা নিঃশর্তে তুলে নিয়ে দ্রুত পত্রিকা প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১:৩০ মিনিটে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়ন ও সুশীল সমাজের উদ্যোগে পিরোজপুর সিও অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।উক্ত মানববন্ধনে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজলের সভাপতিত্বে ও পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃশাহিন ফকির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর,পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক মোঃমাইনুল ইসলাম মামুন,পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকম মো: নাসির উদ্দীন,পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সিঃসহ-সভাপতি মোঃ হুমাউন কবির তালুকদার,পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ,পিরোজপুর জেলা জাসসের সভাপতি মোঃজাহিদুল ইসলাম,পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেঃআলাউদ্দিন হাওলাদার।এসময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃসালাউদ্দিন তালুকদার কুমার,পিরোজপুর পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃমাসুদ হাওলাদার,পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মশিউর রহমান,পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃশাহাদাত হোসেন প্রমুখ।এসময় বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যায়ের প্রতিবাদকারী গণমানুষের সাংবাদিকতার মুখপাত্র মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণে হাসিনার লালিত বাহিনী দিয়ে হামলা করে রক্তাক্ত করা হয়েছিল। সেই হামলাকারীদের বিচারসহ মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশ এবং দ্রুত সাংবাদিক দম্পতি সাগর-রুমি হত্যার বিচারের দাবি করেন।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার