জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রত্যয় শিক্ষার্থী ও পরিবেশবিদদের
ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান, ইটকাঠের এই তিলোত্তমা নগরী ঢাকার বুকে একটুকরো সবুজ ভূমি। বিভিন্ন প্রজাতির উদ্ভিদরাজি বিস্তৃত প্রাকৃতিক পরিবেশে আশ্রয় পেয়েছে অসংখ্য বন্যপ্রাণী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, এখানে ৪৫ প্রজাতির ফড়িং ৭৬ প্রজাতির প্রজাপতি, ১০ প্রজাতির উভচর, ১৬ প্রজাতির সরীসৃপ, ১৪০ প্রজাতির পাখি এবং ১২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বসবাস এই উদ্যানকে ঘিরে। কিন্তু বর্তমানে মানুষকে আকৃষ্ট করতে বিভিন্ন উন্নয়নের কারণে ক্ষতি হচ্ছে উদ্যানের প্রকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণীদের।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রাণিবিদ্যা বিভাগের অনলাইন প্লাটফর্ম সচেতনতামূলক ‘ওয়াইল্ড ওয়াক’ আয়োজন করে। বাংলাদেশের প্রকৃতিপ্রেমী সাধারণ শিক্ষার্থী, প্রকৃতি নিয়ে কর্মরত বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সকলে মিলে জাতীয় উদ্ভিদ উদ্যানের কর্তৃপক্ষের সহায়তায় বন্যপ্রাণী গবেষক পরিবেশবিদ ও লেখক আশিকুর রহমান সমীর নেতৃত্বে এ আয়োজন করা হয়। যেখানে জনসাধারনের মধ্যে জাতীয় উদ্ভিদ উদ্যানের বন্যপ্রাণী তথা জীব বৈচিত্র্য সংরক্ষণ, দূষণমুক্ত করণ এর উপর সচেতন করা হয়।
জাতীয় উদ্ভিদ উদ্যানের জীব বৈচিত্র্য সংরক্ষণ সহ সারাবাংলাদেশের পরিবেশকে দূষন মুক্ত রাখা, প্রাণিকল্যান ও ধরিত্রীর জীব বৈচিত্র্য সংরক্ষণে শপথ বাক্য পাঠ করে শিক্ষার্থীরা।
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় (ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, সাভার, নরসিংদী) থেকে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে। পাশাপাশি ছিলো বিভিন্ন সেচ্ছাসেবী ও পরিবেশ বাদী সংগঠন ( বেঙ্গল ডিসকাভার, ডীপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার, বাংলাদেশ ইনভারনমেন্টাল এন্ড বায়োডাইভারসিটি কনজারভেশন এলাইয়েন্স, আন্তর্জাতিক সংস্থা এওয়ারনেস ৩৬০ ডিগ্রি অংশ নেয় এই আয়োজনে।
ওয়াইল্ড ওয়াক শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আলোচনায় অংশ নেয় এবং সেখানে নিজেদের প্রত্যাশা তুলে ধরে। জীববিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় গুলোকে বইয়ের মুখস্থ বিদ্যার পাশাপাশি প্রয়োগগত বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানানো হয়। বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক নিয়োগ, বিষয় সংশ্লিষ্ট চাকরি গুলোর পরিধি আরও বৃদ্ধি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ সংশ্লিষ্ট বিষয় স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তোলা হয়।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৃথিবীর অন্যান্য দেশে বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলাদা বিভাগ থাকলেও বাংলাদেশে মাত্র ৪ টি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ে বন্যপ্রাণী জীববিদ্যা প্রানিবিদ্যা বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বন্যপ্রাণী জীববিদ্যা বিষয়টি আলাদা স্বতন্ত্র বিভাগ হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করার দাবি তোলা হয়।
প্রাণিবিদ্যা অনলাইন প্লাটফর্মের মডারেটর মো. মোস্তফা আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক মো. শওকত ইমরান আরাফাত, বন্যপ্রাণী পরিবেশবিদ গবেষক ও লেখক আশিকুর রহমান সমী, প্রাণিবিদ্যার শিক্ষক আফতাব উদ্দীন সুজন, পাখিবিদ ও আলোকচিত্রী মো.তারিক হাসান, বন্যপ্রাণী বিষয়ক লেখক সরোয়ার পাঠান, বাংলাদেশ-পশ্চিম বঙ্গের জনপ্রিয় লেখক বাপ্পি খান, ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সভাপতি এবং প্রাণি সংরক্ষনবিদ মাহফুজুর রহমান, বন্যপ্রাণী বিষয়ক সাংবাদিক ও লেখক, বেঙ্গল ডিসকাভার এর এডিটর ইন চিফ আমিনুল ইসলাম মিঠু, প্রজাপতি বিশেষজ্ঞ দীপ্ত বিশ্বাস।
বক্তব্যে জাতীয় উদ্ভিদ উদ্যানকে প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ, দূষন মুক্ত, প্লাস্টিক বর্জ মুক্ত, জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণীর বসবাস উপযোগী এক উদ্যানে পরিনত করার আহ্বান জানানো হয়। উদ্ভিদ উদ্যানে প্রকৃতি প্রেমী ও গবেষক দের প্রবেশ ফি কমানোর জন্য প্রস্তাব করা হয়।পাশাপাশি উদ্ভিদ উদ্যানে দূষণকারী ব্যক্তিবর্গ কে উপযুক্ত জরিমানা প্রদানের দাবী জানানো হয়।
বক্তব্যে আশিকুর রহমান সমী জাতীয় উদ্ভিদ উদ্যানের জীব বৈচিত্র্যের তথ্য এবং এর ঝুঁকি উপস্থাপন এর পাশাপাশি এর জীব বৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণের নানা দিক তুলে ধরেন।
উদ্ভিদ উদ্যানের পরিচালক মো. শওকত ইমরান আরাফাত উদ্ভিদ উদ্যানটিকে শিক্ষার্থী ও সকল পরিবেশবাদী, গবেষকদের জন্য একটি আদর্শ গবেষণার উপযোগী করার প্রচেষ্টার কথা এবং কর্তৃপক্ষের আন্তরিকতার কথা ব্যক্ত করেন।
T.A.S / T.A.S
বাকৃবিতে প্রথম বারের মতো ক্যাট শো অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গুচ্ছ “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
গোবিপ্রবিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠন
ইবিথানায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন
মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ
ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি
পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন
অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট
আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা