হাটহাজারীতে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে মিলন বড়ুয়া (৩৬) নামে এক সিএনজি অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা বড়ুয়া পাড়ায় এঘটনা ঘটে। নিহতের বাড়ি রাঙ্গামাটি জেলার রিজার্ভ বাজার হলেও তিনি জোবরা এলাকায় ১২বছর ধরে নিখিল চন্দ্র বড়ুয়ার ভাড়া বাসায় থাকেন। নিহতের জিৎ বড়ুয়া (১১), জ্যোতি বড়ুয়া (৫) নামে দুটি সন্তান রয়েছে সরেজমিনে দেখা যায়, শনিবার সকালে পুকুরপাড়ে একটি গাছের সাথে ডিসলাইনের একটি ক্যাবল পেঁচানো অবস্থায় মিলন বড়ুয়া লাশটি ঝুলে রয়েছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। এসময় নিহতের মা বলেন, আমার তিন ছেলের মধ্যে মিলন আমার মেজো সন্তান। সে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২-৩ লাখ টাকা ঋণ নিয়েছে। ঋণের চাপে হয়তো সে আত্মহত্যা করতেও পারে। কিন্তু পুকুর পাড়ে আত্মহত্যা করার কোন আলামত দেখা যায়নি। ভোর ৫টার দিকে ঘর থেকে পুকুরে যায় মুখহাত পরিষ্কার করতে। সেখানে কিভাবে মারা গেলো জানিনা। এদিকে স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারণা করে বলেন, মিলন সবসময় নেশা করে। হয়তো সে নেশাগ্রস্ত অবস্থায় ছিলো যার কারণে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি (তদন্ত) নুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,লাশটি উদ্ধার করে ময়না তদন্তের চমেকে প্রেরন করা হয়েছে।তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।
T.A.S / T.A.S
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস