ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় পাঘাড়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ২:৫২

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল তিনটায় উপজেলার মেঘশিমুল পশ্চিমপাড়ায় নঈমুদ্দিনের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। একটি পাঘাড়ে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে পূর্বধলা যাওয়ার পথে মেঘশিমুল পশ্চিমপাড়ায় নইমুদ্দিনের বাড়ির পাশে গতি রোধ করে বেধর মারফিট করে এতে রফিকুল গুরুতর জখম হয়। প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এঘটনায় মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে সন্ধ্যায় শিবপুর গ্রামের দুলাল মিয়া ও সকালে পূর্ব ভিকুনীয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে গিয়াস উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল কুদ্দুস ও আব্দুর রসিদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও গরু ছাগল এবং গোলায় রাখা ধান নিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

T.A.S / T.A.S

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে