সাতক্ষীরায় ভূমিদস্যু রবিউল বাহিনীর নেতৃত্বে প্রবাসীর বাড়ি ভাংচুর লুটপাট
সাতক্ষীরায় ভূমিদস্যু রবিউলের নেতৃত্বে পলাশপোল পালতি বাগান এলাকার প্রবাসীর স্ত্রী নাজমা বেগমের বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগষ্ট সকালে ভূমি দস্যু রবিউল ইসলামের নেতৃত্ব ১০/১২ জন বাড়ি ভাংচুর নগদ টাকা আসবাব পত্র লুট করে। আনুমানিক ২লাখ ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। এই মর্মে সদর থানায় ভুক্তভোগী পলাশপোল পালতিবাগান এলাকার বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম সেনাবাহিনীর সহ আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলেন কালিগঞ্জ নলতা গ্রামের করিম কারিকরের ছেলে রবিউল ইসলাম শহরের পলাশপোল এলাকায় ভাড়া থাকে। সে পেশায় রাজমিস্ত্রি হয়েও জমির দালালি অন্যর জমি দখল করে মোটা অংকের চাঁদা দাবি করা, হয়রানি সহ বিভিন্ন অপরাধে জড়িত। পলাশপোল পালতি পুকুর এলাকার প্রবাসী শফিকুক ইসলাম জমি কিনে বাড়ি তৈরি করে।
প্রবাসী হওয়া একই জমি ভূয়া মালিক সাজিয়ে পাওয়ার নামা দেখিয়ে দখল করার একাধিক চেষ্টা করলে ব্যর্থ হয় রবিউল। এ বিষয় আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু হঠাৎ ৫ আগষ্ট শেখ হাসিনা পতনের পর সুযেগ বুঝে রবিউল সন্ত্রাসী বাহিনী নিয়ে ৬ আগষ্ট প্রবাসী শফিকুলেরববাড়ি ভাংচুর নগদ অর্থ লুট করে। সীমানা প্রচীর গোসল খানা বসত ঘর ঘেরা বেড়া ভাংচুর করে শোকেজের ড্রয়ারে থাকা নগদ ১২০০০ টাকা, ঘরের মেইন লোহার গেইট খুলে নিয়ে যায়। বাধাদিলে ভুক্তভোগীদের ওপর রবিউল সহ তার সন্ত্রাশী বাহিনী মারপিট করে জখম করে।
ভুক্তভোগী নাজমা বেগম বাড়িঘর ভাংচুর, লুটপাটকারী রবিউলসহ তার সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা