সন্দ্বীপে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিল্টন ভূইয়ার সাথে সাংবাদিকদের মতবিনিময়
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন এর সাথে সন্দ্বীপে কর্মরত সাংবাদিক,পেশাজীবি ও সোশ্যাল এক্টিভিস্টদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় অতিথি মিজানুর রহমান ভুইয়া মিল্টন বলেন আমি যদিও প্রশাসনিক কোন দায়িত্ব নেই তবুও একজন রাজনৈতিক নেতা হিসাবে বর্তমান তত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের সুত্র ধরে ইতিমধ্যে সন্দ্বীপের নৌ-ঘাট উন্মুক্ত করন,সীমানা নির্ধারন,সন্দ্বীপ টু কোস্পানীগঞ্জ সড়ক বাস্তবায়ন,দ্রুত সময়ে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি সেগুলোতে বিদ্যুৎ পৌঁছানো ও ফেরি সার্ভিস চালুর জন্য অনেক কাজ করেছি, যেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অন্যদিকে স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর সন্দ্বীপে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি সন্দ্বীপ বিএনপি নেতাদের সহযোগিতায়।তিনি আরো বলেন সংবাদ কর্মীদের স্বাধীনতা নিশ্চিত করে তাদের প্রকৃত সত্য তুলে ধরতে আমরা সহযোগিতা করবো,আমরা কখনো তাদের বাঁধা হয়ে দাঁড়াবোনা। আপনারা নির্ভয়ে সাংবাদিকতা করবেন।
আপনাদের থেকে আমরা সংকট নিরসনের নির্দেশনা পাবো সেই প্রত্যাশাও থাকলো
৭ সেপ্টেম্বর দূপুরে সন্দ্বীপ প্রেসক্লাব এর আয়োজনে বে ভিউ গার্ডেন নামে একটি রেস্তােরায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন। সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফয়সাল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সালেহ নোমান,সন্দ্বীপ বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক নুরুল মাওলা শামীম, পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোঃ মাঈন উদ্দীন,সন্দ্বীপ প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দীন শাহজাহান, এম.এ হাশেম,সহ-সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন,সাংবাদিক রিদোয়ানুল বারী,সাইফুল ইসলাম ইনসাফ,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস সুমন,সাধারন সম্পাদক পুস্পেন্দু মজুমদার,রিপোটার্স ইউনিনিটির সভাপতি চারু মিল্লাত,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, স্যোশাল ইক্টিভিস্ট সাদমান সামী,নজরুল নাঈম সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান