আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) শনিবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (৮ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল। কিন্তু তা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।সকাল ১০টার দিকে আশুলিয়ার এসব কারখানায় সাধারণ ছুটি দেয় কারখানা কৃর্তপক্ষ।
জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এতে সকাল ৮টা থেকেই শুরু হয় কারখানার উৎপাদন কাজ। কিন্তু সকাল ১০টার দিকে ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশকিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকরা বলেন, বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। আশুলিয়ায় অন্যান্য পোশাক কারখানায় মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। তখন কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে বৈঠক করলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ