ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দৈনিক আমার দেশ প্রকাশের দাবিতে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২০

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত মামলা নিঃশর্তে তুলে নিয়ে দ্রুত পত্রিকা প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়ন ও সুশীল সমাজের উদ্যোগে পিরোজপুর সিও অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম সোহেল বিল্লাহ কাজলের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. শাহিন ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু জাফর, সাংগাঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম মামুন, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন, সাধারণ সম্পাদকম মো. নাসির উদ্দীন, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়ির সহ-সভাপতি মো. হুমাউন কবির তালুকদার, দপ্তর সম্পাদক এমএ নকিব নাসরুল্লাহ, পিরোজপুর জেলা জাসাসের সভাপতি মো. জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন তালুকদার কুমার, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ হাওলাদার, পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মশিউর রহমান, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যায়ের প্রতিবাদকারী গণমানুষের সাংবাদিকতার মুখপাত্র মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণে হাসিনার লালিত বাহিনী দিয়ে হামলা করে রক্তাক্ত করা হয়েছিল। ওই হামলাকারীদের বিচারসহ মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ এবং দ্রুত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবি জানান।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ