ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দেবীগঞ্জে স্লুইসগেটের সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামের মানুষ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভূল্লি নদীর ওপর স্লুইসগেট নির্মাণের কিছুদিন পর সংযোগ সড়ক প্রবল বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে এখন কাজে আসছে না সেতুটি। সংযোগ সড়ক ভেঙে পড়ায় সেতুর দুই পাশে সাঁকো দিয়ে কোনোমতে লোকজন পারাপার হলেও কৃষিপণ্য ও যানবাহন নিয়ে বাজারে যেতে হয় তিন কিলোমিটারেরও বেশি পথ ঘুরে। সাঁকোটি দিয়ে প্রতিদিন শত শত স্কুল-মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। প্রায়ই দুর্ঘটনা শিকার হচ্ছেন পথচারীরা। এতে ওই এলাকার ছয় গ্রামের হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ার দুই মাস হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)।

এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দাবি ছিল ভুল্লি নদীর উপর একটি সেতু নির্মাণের। কিন্তু সেতু নির্মাণ হলেও দুর্ভোগ কমেনি। তাদের অভিযোগ, কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু যথাসময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির সঠিক তত্ত্বাবধান না থাকায় ও নিম্নমানের কাজ হওয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে সেতুতে ওঠার সড়কটি।

জানা গেছে, ভুল্লি নদীর উপর সেতু-স্লুইসগেট হলে পাঁচকোলতলা, সোনাপোতা, বুড়াবুড়ি, কামাতপাড়া, সরকারপাড়া, ওধিকারিপাড়া, সর্দারপাড়া, খুটামারা গ্রামের মানুষ পারাপারে সুবিধা পাবে। অন্যদিকে খরা মৌসুমে নদীতে পানি ধরে রেখে কৃষকের সেচ ব্যবস্থার কিছুটা অবসান হবে। এ পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) প্রকল্পটি হাতে নেয়। ১ কেটি ৯৮ লাখ ৭৪ হাজার ৯১৯ টাকা ব্যয়ে ২০২১ সালের সেপ্টেম্বরে কাজ শুরু করেছিল ঠাকুরগাঁওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল হোসেন। নির্মাণকাজ শেষ হলেও হস্তান্তরের আগেই পানির তোড়ে ভেঙে যায় সেতুর দুই পাশের সংযোগ সড়ক।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে সেতুটি। নদীর প্রস্থের চেয়ে অনেক কমে সেতুটির দৈর্ঘ্য। এজন্য বর্ষার পানিতে ভেঙে গেছে সংযোগ সড়কটি। স্থানীয় আলতাফ হোসেন বলেন, নদী থেকে স্লুইসগেটটি অনেক ছোট। তারপরও গেটটি দিয়েছে পানি ধরে রাখার জন্য। সেটা দিয়ে পানি প্রবাহিত হয় অনেক কম। এজন্য সড়ক ভেঙে গেছে। সেতুটি এখন কোনো কাজে আসে না।

সোনাপোতা এলাকার মাজম আলী বলেন, সড়ক ও সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ার পর এলাকায় মানুষ আশায় বুক বেঁধেছিলেন। তবে নিম্নমানের কাজ দেখে হতাশা দেখা দেয়। ফলে নির্মাণের কিছুদিন পর সেতুর সংযোগ সড়ক ভেঙে পড়ে। এখন আগের মতোই সাঁকো দিয়ে কোনোমতে পার হই।

দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল জানান, প্রবল বৃষ্টির কারণে সংযোগ সড়ক ধসে গেছে। আমরা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। বরাদ্দ পেলে কাজ করা হবে। তবে অপরিকল্পিতভাবে নির্মাণের বিষয়টি যারা নকশা করেছে তারাই ভালো জানেন বলেও জানান তিনি।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা