ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য : সাতক্ষীরায় ভার্চুয়াল জনসভায় তারেক রহমান


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৮-৯-২০২৪ বিকাল ৭:৫৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সকল শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। সাতক্ষীরার কলারোয়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও মানুষের  ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। রবিবার (৮ সে‌প্টেম্বর) বিকা‌লে সাতক্ষীরার কলা‌রোয়া হাইস্কুল ফুটবল মা‌ঠে কলা‌রোয়া উপ‌জেলা ও পৌর বিএন‌পি আ‌য়ো‌জিত বিশাল সমা‌বে‌শে ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এই  মন্তব্য ক‌রেন। 

তিনি আরো বলেন, প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে কিছু রাজ‌নৈ‌তিক দল বিভ্রান্ত হ‌য়ে কিছু কথা ব‌লে‌ছেন। এজন্য আমা‌দের সজাগ থাক‌তে হ‌বে। দে‌শের ভেত‌রে ও বাই‌রে যারা কলকা‌ঠি নাড়‌ছে তারা চায় না দে‌শে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যু‌গেরও বে‌শি সময় ধ‌রে সমগ্র বাংলা‌দে‌শের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ।

তারেক রহমান বলেন, দুই যুগ ধ‌রে আ‌ন্দোল‌নের মাধ্য‌মে দেশ স্বৈরাচারমুক্ত হ‌য়ে‌ছে। দে‌শের সম্ভাবনা‌কে কা‌জে লাগা‌তে জনগ‌ণের সরকার দরকার উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে গে‌লে রাস্তা এক‌টি। এজন্য আ‌ন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লক্ষ লক্ষ মানুষ খুন গুম মামলার শিকার হ‌য়ে‌ছে। স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজৈ‌নিতক অ‌ধিকার এখ‌নো অ‌র্জিত হয়‌নি। এজন্য আমো‌দের আ‌ন্দোলন এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আ‌ন্দোলন চল‌বে। আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ ক‌রি যে, এই দে‌শের হা‌রি‌য়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধা‌রে আমরা আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাব। 

‌বিএন‌পির রাজনী‌তি উন্নয়ন উৎপাদ‌নের রাজনীতি উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শের প্র‌ত্যেক অঞ্চ‌লে যেসব সম্ভাবনা আ‌ছে, তা সাম‌নে এ‌নে দেশ‌কে এ‌গি‌য়ে নেওয়া হ‌বে। এ সময় তি‌নি সাতক্ষীরার আম টা‌লি চিং‌ড়ি মাছ ও সুন্দরব‌নের কথা উ‌ল্লেখ ক‌রে এসব পণ্য উৎপাদন ও সংরক্ষ‌ণের মাধ্য‌মে বেকার যুবক‌দের কর্মসংস্থান গ‌ড়ে তোলার উ‌দ্যোগ গ্রহ‌ণের কথা জানান। 

ওই অনুষ্ঠানের ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে। সমস্ত সম্ভাবনা গুলোকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বিএনপি।
জাতীয়তাবাদী সকল শক্তিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দেয়ার কথা বলেন তারেক রহমান।

সমা‌বে‌শে ‌বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সা‌বেক এম‌পি ও সদ্য কারামুক্ত নেতা  হাবিবুল ইসলাম হা‌বিবের সভাপ‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আ‌জিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহসাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খা‌লেক, খুলনা বিভাগীয় সহসাংগঠ‌নিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ‌বিএন‌পি চেয়ারপার্স‌নের প্রেস উইং এর কর্মকর্তা শামসু‌দ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমি‌টির সদস্য ডা. শ‌হিদুল আলম, সা‌বেক এম‌পি কাজী আলাউদ্দীন, অ্যাড. শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক তা‌রিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ। 

এর আগে শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজা প্রাপ্ত বিএনপি'র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ৪ বছর কারাভোগ শেষে নিজ এলাকা সাতক্ষীরার কলারোয়ায় গেলে গণসংবর্ধনা আয়োজন করে স্থানীয় বিএনপি।

T.A.S / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত