জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
ঠাকুরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া একই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোতা মিয়ার সাথে প্রতিবেশী রশিদ আইজুল ও মোখলেসদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে রবিবার সকালে সার ছিটাতে যান তোতা ও তার লোকজন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। পরে তোতা মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, রবিবার সকাল ১০টার দিকে আমার বাবা ও আমার চাচাতো ভাই মোহাম্মদ বাদল আমন ক্ষেতে সার ছিটাতে যান। এ সময় অপরপক্ষের রশিদ, আইজুল ও মুখলেস তাদের ওপর হামলা করে। এতে আমার বাবা নিহত হন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রকিবুল আলম জানান, হাসপাতালে আনার আগেই তোতা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, জমিজমাসংক্রান্ত বিরোধে জেরে তোতা মিয়া নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’