পূর্বধলায় অসহায় দুই পরিবারের পাশে আমানুর রশিদ জুয়েল
নেত্রকোনার পূর্বধলার আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের সুরুজ ফকিরের ছেলে শফিকুল ইসলাম (৩৫) নারিকেল গাছ ছাঁটাই করতে গিয়ে এক মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শফিকুল ইসলাম ছোট তিনটি সন্তান রেখে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়ে অসহায় পরিবারটি।
নিহতের পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিশিষ্ট সমাজসেবক আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল। এ সময় অসহায় পরিবারটি যেন মানবেতর জীবনযাপন না করতে হয়, সেজন্য নগদ ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আমেরিকা প্রবাসী সমাজসেবক আমানুর রশিদ খান জুয়েলের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
আগিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল গনি (৬৫) দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন- এমন সংবাদ পেয়ে সহায়তায় এগিয়ে আসেন আমানুর রশিদ জুয়েল। এ সময় তাকেও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন- আমানুর রশিদ খান জুয়েলের ছোট ভাই বজলুর রশিদ খান ইপেল, আরিফুল হক খোকন, আজিজুল হাসান শ্যামল, আবু সালেহ সোহাগ, রায়হান হাবিব রবিন, মো. তুহিন মিয়া, মো. বাচ্চু মিয়া প্রমুখ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মোতালিব, মোবারক সরকার, হেলার ফকির প্রমুখ।
T.A.S / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ