ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ এসেছি, সুনাম অর্জন করে যাব : পুলিশ সুপার


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৫:৪৭

সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান (পিপিএম)। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন জটিলতার কথা সাংবাদিকদের বক্তব্যের মাধ্যমে শোনেন এবং নোট করেন। একের পর এক সাংবাদিকের বক্তব্যে উঠে আসে ইজারাবিহীন ধোপাজান নদী ও জাদুকাটা নদীর বালু ও পাথর লুটপাট বন্ধের দাবির কথা। পাশাপাশি ৪ আগস্টের সুনামগঞ্জ শহরে নিরীহ ছাত্রসমাজ ও সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলার সহিংসতাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে। ওই মামলায় কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রেখে মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান সাংবাদিকরা। এছাড়াও যেসব সাংবাদিককে সহিংসতা মামলার আসামি করা হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মুক্তির আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

নবাগত পুলিশ সুপার মনোযোগসহকারে সাংবাদিকদের কথা শুনে তিনি বলেন, আমি সুনামগঞ্জ পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে এ জেলায় এসেছি, সুনামের সাথেই আবার যাব। পুলিশের দ্বারা কেউ অযথা হয়রানির শিকার হবেন না। আমি সুনামের সাথে কাজ করতে চাই এবং এর জন্য সাংবাদিকদের সহযোগিতাসহ জেলার সুশীল সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা থাকলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে জনকল্যাণে সকল অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

পুলিশ সুপার আরো বলেন, জেলার অভিভাবক হচ্ছেন জেলা প্রশাসক। জাদুকাটা ও ধোপাজান নদীর ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক যদি একটু নজরদারি করেন তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা পুলিশ প্রশাসন সব সময় উনার সাথে নিরলসভাবে কাজ করতে প্রস্তুত রয়েছি। তিনি সাংবাদিকদ এবং সুশীল সমাজের সকলের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সবাইকে সাথে নিয়ে নিরলসভাবে এ জেলায় কাজ করতে চান।

ফরিদপুরের সন্তান আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সর্বপ্রথম তিনি সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করেন। ৮ সেপ্টেম্বর রবিবার সকাল পৌনে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার এমএন মোর্শেদ পিপিএম-সেবার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বক্তব্য শেষে নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান সুনামগঞ্জবাসীর উদ্দেশে বলেন, আমি সুনামগঞ্জ পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে এসেছি, সুনামের সাথেই এখান থেকে যাব।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার