শরণখোলায় পুরোদমে আমন আবাদ শুরু
বাগেরহাটের শরণখোলায় পুরোদমে শুরু হয়েছে আমন আবাদ। ব্যপক বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় আমনের চারা নষ্ট হয়ে থমকে গিয়েছিলে চাষাবাদ। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮০ ভাগ জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাম্প্রতিক অতিবর্ষণে ফসলের মাঠ ডুবে বহু বীজতলা নষ্ট হয়। কৃষকরা আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন। উপজেলা কৃষি বিভাগের তৎপরতায় ত্বরিতগতিতে উপজেলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে ১৩ হাজার ৯০০ হেক্টর জমিতে নতুন করে উন্নত জাতের আমনের চারা উৎপন্ন করা সম্ভব হয়েছে।
উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের কৃষক সাইদুর রহমান মুন্সি, চাল রায়েন্দা গ্রামের কৃষক সাইদ আহমেদ, রাজাপুর গ্রামের কৃষক খলিলুর রহমান, অসিম তরুয়া বলেন, বৃষ্টিপাতে আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় এবারের আমন চাষাবাদ নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছিলাম। কৃষি বিভাগের তৎপরতায় আমনের চারা সংকট কেটে যাওয়ায় আমরা পুরোদমে আমন চাষাবদে নিয়োজিত হয়েছি। ইতোমধ্যে বেশিরভাগ জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে বলে জানালেন ওই কৃষকরা।
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, শরণখোলায় এ বছর ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জলাবদ্ধতায় আমনের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে উন্নত জাতের আমনের চারা উৎপন্ন করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে ৮০ ভাগ জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমন উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএসএম / জামান
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
Link Copied