সন্দ্বীপে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
সন্দ্বীপে সাপের কামড়ে মারা গেলেন শামসুল আলম বাবলু (৫২) নামে এক ব্যক্তি। বাবলু মুছাপুর ৮নং ওয়ার্ড মৈলকের গো বাড়ির সেকান্দর বাদশার বড় ছেলে।
তার পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে বাড়ির সামনে জমিতে কৃষিকাজ করছিলেন তিনি। কাজ করার সময় তাকে জোড়া সাপে কামড় দেয়। সে সাপকে বিষহীন সাপ মনে করে গুরুত্ব দেননি। তাই মাগরিবের পর স্বাভাবিকভাবে বাড়িতে এসে চা পান করেন এবং বিশ্রাম নেন। এরপর আস্তে আস্তে তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থা খারাপ হতে দেখে তাকে পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার পর ভ্যাকসিন দিতে না পেরে বিনা চিকিৎসায় রাত ৮টায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত তিন বছরে সাপের কামড়ে, বিনা চিকিৎসা ও ভ্যাকসিনের অভাবে সন্দ্বীপের কমপক্ষে ১৭ জন মানুষ মৃত্যুবরণ করেন। এরপর আমেরিকা প্রবাসী মনিরুজ্জামান প্রকাশ শিমুল চৌধুরীর নিজস্ব অর্থায়নে গাছুয়া হাসপাতালে ভ্যাকসিন ও তার প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করেন। ওই ভ্যাকসিনে বেঁচে গিযেছিলে ৩ জন সাপে কাটা রোগী। এরপর তিনি প্রবাসে চলে যাওয়ার পর কোনো অজানা কারণে স্বাস্থ্য বিভাগ আর সে ভ্যাকসিন মজুদ করেনি। তার সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। এজন্য স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্তের আওতায় এনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট করেছেন। কিন্তু এমন সব পরিস্থিতিতে এই স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস সব সময় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন ও সংবাদকর্মীদের সাথেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।
মৃত বাবলু পিতা-মাতার বড় সন্তান ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন তিন মেয়ে সন্তানের জনক। ১৫ বছর পূর্বে তার ১৩ বছর বয়সী একমাত্র ছেলে অকালে মৃত্যুবরণ করে। সোমবার বেলা ১১টায় তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান