বিএনপি নেতা তোতা হত্যাকাণ্ড : খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-সমাবেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, নিহতের ছেলে যুবদল নেতা ইব্রাহীম তোতা ও ইসমাইল তোতা।
বক্তারা বলেন, তোতা চেয়ারম্যান দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কোম্পানীগঞ্জ থানা ও নোয়াখালী ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে চরএলাহী বাজারে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মেম্বার, চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ও চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের যোগসাজশে একদল অস্ত্রধারী বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর গত ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
T.A.S / জামান
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য